রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামে অবস্থিত গশ্চি শাহী দরবার শরীফের হযরত শাহসূফী ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান ওরফে (মতি ফকির) আল কাদেরীর বার্ষিক ওরশ শরীফ দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে কর্মসূচিতে ছিল পবিত্র রওজা শরীফ গিলাপ ছড়ানো ও পুস্প অর্পন, খতমে গাউছিয়া শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ।
ওরশ শরীফে ছদারত করেন তাঁর পুত্র হযরত মওলানা ছৈয়্যদ মোহাম্মদ আব্দুল জব্বার আলমতিয়া (রহ🙂 এর বড় শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ ইউছুপ আলমতিয়া (ম:জি:আ🙂। আলোচনায় অংশ নেন মেঝ শাহজাদা এস, এম, ইউনুছ আলমতিয়া ও ছোট শাহজাদা এস, এম, ইব্রাহীম আলমতিয়া। এতে মাহফিলে ছেমা পরিবেশন করেন বিশিষ্ট মরমী শিল্পী মহিউদ্দিন সাবিদ, হারুনুর রশীদ ও রুবেল পরদেশী। উক্ত মহান ওরশ শরীফে ভক্ত, আশেক ও কমিটির সকল স্তরের কর্মকর্তা সংশ্লিষ্টরা উপস্থিত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহন ও এবাদত বন্দেগীতে নিবেদিত হন। প্রেস বিজ্ঞপ্তি।












