শাহসুফী আবুল কাশেম মোহাম্মদ জিয়াউল করিম প্রকাশ (হায়দার রেজোয়ানী) মাইজভান্ডারীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফয়েজ লেকস্থ একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে মোস্তফা পরিবেশন এবং শায়ের মাওলানা মুহাম্মদ মাসুদ পারভেজ ও মঞ্জুরুল ইসলামের যৌথ পরিচালনায় মাইজভান্ডারী গানের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শাহজাদা শাহ্ মোহাম্মদ রূপোশ তাঁর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় ও মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে মরহুম সুফি সাধকের জীবনাদর্শ, আধ্যাত্মিক দর্শন এবং মানবকল্যাণে তাঁর অবদানের ওপর আলোকপাত করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি মাওলানা মুহাম্মদ ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী। এতে আলোচনা করেন ড. সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক শাহসূফী সৈয়দ শফিউল গণি চৌধুরী মাইজভান্ডারী, সূফী তত্ত্ব গবেষণা পরিষদের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইকবাল ইউসুফ, ঈছাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ এরশাদ উল্লাহ সোলায়মান (ফরমান), বাংলাদেশ মুহাম্মদী ক্বাফেলার প্রতিষ্ঠাতা এ আর মোহাম্মদ কামরুল ইসলাম, শাহ্ জামাল মাইজভান্ডারী, গাজী শাহ্ আলী হোসেন, হাসান সিকদার মাইজভান্ডারী, এডভোকেট মাসুদুল আলম, মোহাম্মদ খায়রুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন, শাহসূফী আবুল কাশেম মোহাম্মদ জিয়াউল করিম প্রকাশ হায়দার রেজোয়ানী মাইজভান্ডারী শিক্ষকতার পাশাপাশি আজীবন মানুষের মাঝে শান্তি, সমপ্রীতি ও সুফি দর্শনের অসামপ্রদায়িক বাণী প্রচার করে গেছেন। বিশেষ করে মাইজভান্ডারী ত্বরিকার প্রচার প্রসারের ক্ষেত্রে তার অসমান্য অবদান স্মরণীয় হয়ে থাকবে। মোনাজাত শেষে আগত আশেকান ও ভক্তবৃন্দের মাঝে তাবাররুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












