শাহসুফি সৈয়দ আহমদ কবির (ক.) ছিলেন আল্লাহর মহান অলি

মাইজভান্ডারে ওরশ মাহফিলে বক্তারা | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ কবির (.) মাইজভাণ্ডারীর ২৪তম বার্ষিক ওরশ গতকাল শনিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মাইজাণ্ডার দরবার শরীফের গাউছিয়া হাদী মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। ওরশ উপলক্ষে কর্মসূচিতে ছিলখতমে কোরান, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া মাইজভাণ্ডারীয়া, মাজারে গিলাফ চড়ানো, আলোচনা সভা, পুস্পস্তবক অর্পণ, হাদিয়া কোরবানী, ছামা মাহফিল, আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারীর (মা.) সদরাতে ও জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারীর পরিচালনায় মাহফিলে তকরির পেশ করেন শাহসুফি সৈয়দ তানভীর হাদী মাইজভাণ্ডারী ও শাহসুফি সৈয়দ তাজবীর হাদী মাইজভাণ্ডারী। এসময় উপস্থিত ছিলেন মুফতি কাজী শফিউল আলম জিহাদী, মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন চিশতী, মাওলানা দেলোয়ার হোসেন রেজবী, শ্রমিক নেতা ইমাম শরীফ মাইজভাণ্ডারী, মুহাম্মদ আলমগীর চেয়ারম্যান, ডা. হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর শাহ মোহাম্মদ শরীফ মাইজভাণ্ডারী, মানিক দেওয়ান, মিশকাত, আবদুস সালাম মাইজভাণ্ডারী, আবুল কালাম মাইজভাণ্ডারী, আবু জাফর শাহ মাইজভাণ্ডারী, আবুল হোসেন মাইজভাণ্ডারী, মঞ্জুর আলম, জিয়াউল আজিম সুমন, মহিউদ্দিন, এস এম সাজ্জাদ আলম মুন্না, মুরশেদ, হাসান সওদাগর, আব্দুর রহমান প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, গাউছুল আজম মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ কবির (.) মাইজভাণ্ডারী ছিলেন আল্লাহর মহান অলি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন মাওলানা সৈয়দ মঈনুল কবির মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় নতুন থানার হাটে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমার স্থাপন
পরবর্তী নিবন্ধগোসল করতে নেমে পুকুরে ডুবে যুবকের মৃত্যু