বোয়ালখালী পূর্ব গোমদন্ডী নিবাসী বিশিষ্ট আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহসুফি মাওলানা শামসুল আলম আল্ কাদেরী (প্রকাশ কালো শামসু হুজুর) (৭৮) গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টা ৩০টার সময় ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি…রজিউন)। তিনি স্ত্রী, চার কন্যা, এক পুত্র, নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ নিজ বাড়ী আমীর মোহাম্মদ সুবেদার বাড়ী জামে মসজিদে সকাল ১১ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা, পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে মাঠ প্রাঙ্গণে বাদ জুমা দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার নামাজে জানাজায় ইমামতি করবেন সাতগাছিয়া দরবার শরীফের সৈয়দ আবুল মকছুম মোহাম্মদ ফয়েজ উল্লাহ সুলতানপুরী। নামাজে জানাজা শেষে সাতগাছিয়া দরবার শরীফের কবর স্থানে দাফন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












