সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় তিনদিনব্যাপী কাবাডি রেফারিজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দীন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মো. আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মজিবুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, চট্টগ্রাম কলেজের শরীর চর্চা শিক্ষক ও আন্তর্জাতিক কাবাডি রেফারি শাহ জালাল উদ্দীন। কোর্সের কো অর্ডিনেটর সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রভাষক খাইরুল ইসলাম, শ্যামলী রাণী ভৌমিক, চঞ্চল বিশ্বাস, জিকু কুমার নাথ, নাহিদ হাসান, আসলাম হোসাইন এবং আলমগীর কবির।












