বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি শান্তিময় ও উন্নত খাগড়াছড়ি গড়তে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী ইয়াকুব আলী চৌধুরী বলেন, আমি নির্বাচিত হলে খাগড়াছড়ির সব শ্রেণি–পেশার মানুষের অধিকার রক্ষায় কাজ করব। খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন– ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষ সম্পাদক মো. ইব্রাহীম, বান্দরবান জেলা আমির মাওলানা এ এস এম আব্দুচ ছালাম আজাদ, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম। বক্তব্য দেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, এনসিপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরুল আলম ও সদস্য সচিব সুবোধ চাকমা, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুস সাত্তার, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ হিন্দু ফেডারেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সুব্রত নন্দ দাশ, ত্রিপুরা, চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি চাইথোয়াই, খাগড়াছড়ি জেলা এবি পার্টির আহ্বায়ক ফারজানা আলম, ত্রিপুরা, চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি কৌশল চাকমা, চন্দ্রিনাথ ত্রিপুরা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












