শানু বেগমের হাতে নতুন ঘর হস্তান্তর

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের গৃহনির্মাণ প্রকল্প

| শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের গৃহনির্মাণ প্রকল্প “প্রশান্তি”এর আওতায় ‘প্রশান্তি৩’ এর উদ্বোধন ও ঘর হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শমসের পাড়াস্থ এজাহার মিয়া সওদাগর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী শানু বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর তুলে দেওয়া হয়।জানা যায়, দীর্ঘদিন নিজস্ব ঘর না থাকায় শানু বেগমকে এলাকার একজন সহৃদয় ব্যক্তির বাসায় আশ্রয় নিয়ে বসবাস করতে হচ্ছিল। মানবিক বিবেচনায় তার স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে এগিয়ে আসে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মানবিক ডাক্তার, সহকারী অধ্যাপক ডাঃ তফিকুর নাহার মোনা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী আব্দুল বাতেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবী জাহেদুল আলম, রুবেল মাহমুদ, জীবন মাহমুদ, রিদুয়ান হৃদয়, সাফায়েত শিহাব, জাহেদ আলম, জামান চৌধুরী, মামুনুর রশীদ, দিদার আলম, খানম হাবিব, মোঃ জাবেদ, হাসিবুল হাসানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য টেকসই সহায়তা নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি নিরাপদ বাসস্থান একটি পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জানায়, মানবতার টানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঠাগারকে পরিণত করতে হবে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধির মাধ্যম হিসাবে
পরবর্তী নিবন্ধনোয়াজিষপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির শিক্ষা সামগ্রী বিতরণ