চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসায় যাতে ঘাটতি না হয় সে জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলেছেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গত রাত ৮টার দিকে আহত শিক্ষার্থীদের চমেক হাসপাতালে দেখতে যান তিনি। মেয়র আহত শিক্ষার্থীদের সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন চবির ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা শারমিন নিপুন, কাউন্সিলর জহরলাল হাজারী, নূর মোস্তফা টিনু, আবদুস সালাম মাসুম, রুমকি সেনগুপ্ত, চবির সহযোগী অধ্যাপক এস এম মোয়াজ্জেম হোসেন, ইন্সটিটিউট অব মেরিন সাইন্সের সহযোগী অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী, দর্শন বিভাগের সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজেমুল আলম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সহকারী প্রক্টর আফজালুর রহমান, পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা, চবি ছাত্রলীগের সহ–সভাপতি সাদেক হোসেন টিপু।











