শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদের স্মরণসভা

| রবিবার , ২৩ নভেম্বর, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যার মাধ্যমে জাতীয়তাবাদি দল (বিএনপির) রাজনীতিকে ধ্বংস করতে চেয়েছিল স্বৈরাচার আওয়ামীলীগ সরকার। শোককে শক্তিতে পরিণত করে বিএনপি’র রাজনীতি আরও গতিময় হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী বেঁচে থাকলে ২৪এর অর্ভুত্থানের আগেই হাসিনাকে পালিয়ে যেতে হতো। সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাউজান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের রাউজান ইংলিশ স্কুল প্রাঙ্গনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রবীণ বিএনপি নেতা আবু জাফর চৌধুরী। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদ চৌধুরী ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি হাসান বাহাদুরের সঞ্চালনায় অতিথি ছিলেন ওমার ফারুক, আলী আজগর চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, সাইদ বিন আমান রানা, তসলিম উদ্দিন, ছোটন আজম, শাহাদাত মির্জা, রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব এম শাহজান সাহিল, আরিফুল ইসলাম, তসলিম উদ্দিন চৌধুরী, আশিকুর রহমান ফয়েজ, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আজগর, শাহ নেওয়াজ, বাপ্পা কুমার দাশ। এসময় উপস্থিত ছিলেন জীবন খন্দকার, নাছির উদ্দিন, প্রবাসী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ ফোরকান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধফটিকছড়ি প্রেস ক্লাবে মতবিনিময়