শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে শহীদ মন্নান স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জানুয়ারি চূড়ান্ত খেলায় রাউজান ট্রফি ফাইটার্স এ.কে.এম একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন আম্পায়ার মোহাম্মদ মুন্না, মোহাম্মদ মিনহাজ ও মোহাম্মদ ফাহিম।
মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা সাংবাদিক নূর মোহাম্মদ রানা। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট রেয়াজ মঞ্জুরুল হক এবং মোহাম্মদ ইউসুফ। জমির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া রনি ও মোহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ রুস্তম পাশা, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মানিক, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ হাকিম, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রহমত ও মোহাম্মদ সাইফু।












