শহীদ আলিফরা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী

চুনতিতে শাহজাহান চৌধুরী

| শুক্রবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম ১৫ আসনে (সাতকানিয়া লোহাগাড়া) এগারো দলীয় জোটের প্রার্থী শাহজাহান চৌধুরী বলেছেন, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী ছিলেন ‘শহীদ সাইফুল ইসলাম আলিফ। দ্বীনের রক্ষণশীল হিসেবে তাওহিদি জনতার একমাত্র অগ্রসেনানী। আলিফরাই এ দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আলিফের আত্মত্যাগ নতুন প্রজন্মকে চিরদিন অনুপ্রাণিত করবে। গতকাল বৃহস্পতিবার সকালে চুনতির ফারাঙ্গা গ্রামে গণসংযোগের আগে শহীদ আলিফের কবর জিয়ারতকালে তিনি এসবকথা বলেন। উপস্থিত সকলে আলিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, জামায়াতে ইসলামীর লোহাগাড়ার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, জামায়াতের চুনতি ইউনিয়ন আমির মাওলানা সলিম উল্লাহ, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতা জামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের চট্টগ্রাম আগমন উপলক্ষে মতবিনিময়
পরবর্তী নিবন্ধজামায়াত প্রার্থী শফিউল আলমের নির্বাচনী ইশতেহার ঘোষণা