শনিবার মীরসরাই অংশে দুই ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চালু থাকবে বিকল্প সড়ক

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৩ পূর্বাহ্ণ

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর বাইপাসে আগামী শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। ওইদিন উপজেলার জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকভিম স্থাপনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসময় বিকল্প আরেকটি সড়ক চালু থাকবে।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী শনিবার ( ১৬ সেপ্টেম্বর ) উল্লেখিত দুই ঘণ্টার জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সাময়িক যানচলাচল বন্ধ থাকবে। মীরসরাইয়ের জোরারগঞ্জ বিশ্বরোড এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। প্রকৌশলী পিন্টু চাকমা আরও বলেন, এসময় কেবল ঢাকা অভিমুখী যানবাহনগুলো বিকল্প সড়ক হিসেবে বারইয়ারহাট–জোরারগঞ্জ– মস্তাননগর পুরাতন মহাসড়কটি চালু থাকবে। যা দিয়ে যে কেউ স্বাভাবিক ভাবেই চলাচল করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে শিশুর মৃত্যু চট্টগ্রামে নতুন রোগী ১৩৮ জন