শতাব্দী গোষ্ঠীর ক্রিকেট অনুশীলনের উদ্বোধন

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী শতাব্দী গোষ্ঠীর অনুশীলন কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শতাব্দীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান শাহেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন শতাব্দী গোষ্ঠীর সাধারণ সম্পাদক এস এম শহীদুল ইসলাম, সহ সভাপতি আবু বকর সিদ্দিক, কোচ আবু বকর,লিটন প্রমুখ। এ সময় খেলোয়াড়রা নিয়মিত অনুশীলনের মাধ্যমে লিগে ভাল ফলাফল করবেন প্রধান অতিথি এ আশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ও ক্রীড়াসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের মিনি ম্যারাথনের লোগো উন্মোচন