চট্টগ্রামের আধুনিক স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ল্যাব এশিয়ার নয়াবাজার বিশ্বরোড় মোড়ে অবস্থিত নিজস্ব ভবনে যাত্রা শুরু উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল গতকাল সম্পন্ন হয়েছে। এতে নগরীর প্রায় দু–শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ল্যাব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এম এ ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মামুনুর রশীদ, ডা. মাসুদ রানা, গাইনি বিশেষজ্ঞ ডা. রোজিনা হক, ডা. উম্মে মাকসুদা লোপা, ডা. জাকির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডা. টি কে রায়, ডা. সরোয়ার কামাল পাশা, ডা. তপন কুমার ধর, ডা. প্রকাশ কুসুম বড়ুয়া, ডা. উম্মে তাসলিমা জাহান, ডা. ইদ্রিস উল্লাহ ভুইঁয়া প্রমুখ।
আলোচনা শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এম এ ইসলাম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












