লোহাগাড়ায় ২ এক্সকেভেটর ও ডাম্পট্রাক জব্দ

টপসয়েল কাটায় অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৪ মার্চ, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় কৃষিজমির টপসয়েল কাটায় অভিযান চালিয়ে ২টি এক্সকেভেটর ও একটি ডাম্পট্রাক জব্দ করা হয়েছে। গত সোমবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, কৃষিজমির টপসয়েল কাটার খবরে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান চৌধুরী পাড়া ও সুখছড়ি কালী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি এক্সকেভেটর ও ১টি ডাম্পট্রাক জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
পরবর্তী নিবন্ধঅনন্ত মোহন মল্লিক