লোহাগাড়ায় ধারালো অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ ছৈতলা (৪০) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার রাতে তার বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুল উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে পুত্র। থানা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বসতঘর থেকে ৪টি দেশীয় ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে। লোহাগাড়া থানার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। শনিবার (গতকাল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।










