লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বাইক আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক বাইকের আরোহী।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি বাইক একইমুখি গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা ছিটকে পড়ে। এ সময় বিপরীতমুখি আরেকটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়া বাইক আরোহী ঘটনাস্থলে মারা যায়। অপর বাইক আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পর কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর কে বা কারা নিহত বাইক আরোহীর মানিব্যাগ-মোবাইল নিয়ে গেছে। তাই তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত বাইক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।














