লোহাগাড়ায় শ্বশুর বাড়ি থেকে সামশুল আলম (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ডেবার পাড় এলাকার সিরাজুল হকের পুত্র।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের পানত্রিশা ব্রাহ্মণ পাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকে সামশুল আলমের স্ত্রী বাপের বাড়িতে থাকেন। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সামশুল আলম শ্বশুর বাড়িতে আসেন। ঘটনারদিন বিকেলে পরিবারের সকলের অগোচরে রুমের ভেতর স্ত্রী জান্নাত আরা বেগমের ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেয়। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে ঝুঁলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে।











