লোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৩ বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি  | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ৩ পরিবারের বসতঘর। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকার দক্ষিণ শীল পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার ননী গোপাল শীলের পুত্র বাদল শীল, ঝন্টু শীল ও কালু শীলের পুত্র সজল শীল। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন টিনের ছাউনি ও মাটির দেওয়ালযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

পূর্ববর্তী নিবন্ধবরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিকে আটকের নিন্দা
পরবর্তী নিবন্ধচাঁদাবাজি নির্মূলের পাশাপাশি এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে