লোহাগাড়ায় লাখ টাকা জরিমানা

মাটি কেটে পাচার

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় মাহবুবুর রহমান নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চুনতি ইউনিয়নের খানদিঘী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন আখন্দ।

তিনি জানান, অবৈধভাবে মাটি কেটে পাচারের খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এঙকেভেটর। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসরকারি পুকুরে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা, অভিযানে পণ্ড
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল