লোহাগাড়ায় মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৯:৪৩ অপরাহ্ণ

লোহাগাড়ায় মাছের খামারে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আকতার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার একই এলাকার কবির আহমদের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. এন্তেজার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলে খামার থেকে মাছ ধরার জন্য বৈদ্যুতিক মোটর দিয়ে পানি কমানোর কাজ করছিলেন আকতার। এ সময় তিনি অসাবধানতা বশত: বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে খামারে থাকা অন্যরা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধলামায় দুইটি ইটভাটায় অভিযানে মোট ৫ লক্ষ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফেসবুকে হাসনাতের প্রশংসা করায় চবি ছাত্রদল নেতা বহিষ্কার