লোহাগাড়ায় বোরো ক্ষেতে বন্যহাতির হানা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে প্রায় পাঁচ কানি জমির বোরো ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলি এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইলিয়াছ চৌধুরী চুনতি ইউনিয়নের মো. আইয়ুব চৌধুরীর পুত্র এবং চৌধুরী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী।

ভুক্তভোগী কৃষক জানান, গভীর রাতে একদল বন্যহাতি তার খতিয়ানভুক্ত জমিতে হানা দেয়। হাতির পাল রোপিত বোরো ধানগাছ খেয়ে ফেলার পাশাপাশি পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে দেয়। তিনি দাবি করেন, এতে তার আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষক নিয়ম অনুযায়ী আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই কাপড়ের দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধফিতরা রোজার ত্রুটি-বিচ্যুতি দূর করে দরিদ্রদের মুখে হাসি ফোটায়