লোহাগাড়ায় বজ্রপাতে ৩ গরুর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় বজ্রপাতে কৃষকের ৩টি গরুর মৃত্যু হয়েছে। গত ৭ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ চাঁন্দা এলাকায় ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রহিম একই এলাকার মৃত কবির আহমদের পুত্র। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুর রহিম জানান, রাতে ওই এলাকায় ঝড় বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এসময় গরুগুলো বসতঘরের সামনে উঠানে ছিল। এক পর্যায়ে দ্রুত গরুগুলো গোয়াল ঘরে ঢুকানো হয়। কিছুক্ষণ পর তার গোয়াল ঘরে বজ্রপাত হয়। এই বজ্রপাতে গোয়াল ঘরে রাখা ৩টি গরুই ঘটনাস্থলে মারা যায়। এতে তার প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এরমধ্যে ২টি গরু অন্যজন থেকে বর্গা নিয়ে লালনপালন করছিলেন। স্থানীয় গ্রাম পুলিশ বাদশা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত আবদুর রহিম একজন দরিদ্র কৃষক। বজ্রপাতে তার ৩টি গরু মারা যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত হবে না : নেতানিয়াহু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রোটারী সেন্টারের বর্ষবরণ ১৪ এপ্রিল