লোহাগাড়ায় ধারালো অস্ত্রসহ মো. শফিকুল ইসলাম প্রকাশ সাইদুল্লাহ (৪০) নামে ১১ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মৃত আলী হোসেনে পুত্র। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বসতঘরে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ডাকাতি, হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্রের মামলার পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বসতঘর থেকে ৪ টি দেশীয় ধারালো অস্ত্র রামদা উদ্ধার করা হয়েছে।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। শনিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালতে সোপর্দ করা হবে।












