লোহাগাড়ায় চুলার আগুনে পুড়ল বসতঘর

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১ এপ্রিল, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় রান্না করার সময় গ্যাসের চুলার আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের সুফিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফাতিমা আক্তার ওই এলাকার মোহাম্মদ শরীফ সওদাগরের স্ত্রী। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রান্নাঘরে অসাবধানতাবশত গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন মাটির দেয়াল ও টিনের ছাউনিযুক্ত বসতঘরে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরে থাকা আসবাবসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধরাউজানে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার