লোহাগাড়ায় অস্ত্রেরমুখে জিম্মি করে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৩ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আখতারিয়া পাড়া খাস মহল এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মুহাম্মদ আরিফুল ইসলাম (৩১) একই এলাকার মৃত আব্দুল মন্নানের পুত্র। একইদিন ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ ডাকাতকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।











