লোহাহাড়ায় টিলা কেটে বালু উত্তোলন করছিল এমন খবরে চট্টগ্রাম জেলা এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেই বালু মহলে অভিযান পরিচালনা করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত উপজেলার চরম্বা ইউনিয়ের মাইজবিলা আবাসন প্রকল্প সংলগ্ন জামছড়ি খালে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল।
এ সময় বালু উত্তোলনে অব্যবহৃত ৩ টি মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, এনএসআই কর্মকর্তা আজহারুল ইসলামসহ লোহাগাড়া থানা পুলিশের অসংখ্য সদস্য উপস্থিত ছিলেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বালু উত্তোলনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে ফলে কাউকে আটক করা যায়নি।












