লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনের বিরুদ্ধে মামলা

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার চুনতি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল আজিজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা হলেন, উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের পুটিবিলা আশ্রয়ণ প্রকল্পের দক্ষিণ পাশে আহমদ কবিরের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (২৮) ও মোহাম্মদ কফিল উদ্দিন (৩৩)

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ ও ২০ মার্চ রাতে আসামিরা পাহাড়ি জায়গা হতে অবৈধভাবে মাটি কর্তন ও বিপণন করার তথ্য পাওয়া যায়। তারা মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪() ধারার লঙ্ঘন ও ১৫() ধারা অনুযায়ী গুরুতর অপরাধ করেছেন। অভিযুক্তদের হাতেনাতে ধরতে না পরায় মোবাইল কোর্টের মাধ্যমে বিচার করা সম্ভব হয়নি। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, উক্ত ঘটনায় গত ২৯ মার্চ দৈনিক আজাদী পত্রিকায় “লোহাগাড়ায় টিলা কেটে মাটি বিক্রি, ঝুঁকিতে বসতঘর/ চলছে পাকাঘর নির্মাণের প্রস্তুতি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, পাহাড়ি জায়গা হতে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় ২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাছবাড়িয়া সচ্চিদানন্দ ধামে তিরোধান উৎসব ১০ এপ্রিল শুরু
পরবর্তী নিবন্ধআল্লামা ছালেহ্‌ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের মাহফিল