লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

লোহাগাড়া প্রতিনিধি  | বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) আওতায় সম্প্রতি লোহাগাড়ার পদুয়া ও পার্শ্ববর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক।

গতকাল মঙ্গলবার পদুয়া বাজার শাখায় ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ আলী নেওয়াজের সভাপতিত্বে এবং ব্যাংকের অফিসার হাশেম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ শামসুদ্দোহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা শামসুদ্দিন, নুরুল ইসলাম সিকদার, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, রফিক আহামদ সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় লজিস্টিক পলিসি প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে
পরবর্তী নিবন্ধবিআইটিআইডি ইয়ার বুক প্রকাশনার মোড়ক উন্মোচন