লোহাগাড়ায় আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২১ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ার কলাউজানে আগুনে পুড়ে বৃষ্টি বিশ্বাস প্রকাশ বৃষ্টি দে (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃষ্টি দে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কলাউজান নিজতালুক পূর্ব পাড়ার পল্লব বিশ্বাসের স্ত্রী ও কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকার বিউ কান্তি দে’র কন্যা। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় গ্রাম পুলিশ শেখর কান্তি দাশ জানান, গত ১৬ জানুয়ারি দুপুরে শ্বশুর বাড়িতে রান্নাঘরে চুলায় রান্না করছিলেন বৃষ্টি দে। এই সময় অসাবধানতা বশত: চুলা থেকে তার পরনের শাড়িতে আগুন লেগে যায়। পরে তিনি আগুন লাগা অবস্থায় দৌঁড়ে রান্নাঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাপ দেন। আশপাশের লোকজন এগিয়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধখাজা আব্দুল হাকিম শাহ মাইজভাণ্ডারীর (র.) ওরশ ২৫ ও ২৬ জানুয়ারি