লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্র নদীরহাটে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান দিবস ও লোকনাথ সেবা সংঘের সম্মেলন ৩ ও ৯ জুন সম্পন্ন হয়। ৩ জুন মাঙ্গলিক কর্মসূচী, গীতাপাঠ ও সমবেত প্রার্থনার মাধ্যমে বাবার তিরোধান তিথি পালিত হয়। ৯ জুন সেবাশ্রম প্রাঙ্গনে দুই পর্বে অনুষ্ঠিত ১৩৩তম তিরোধান দিবস ও লোকনাথ সেবা সংঘ সম্মেলন সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার উদ্বোধন করেন সেবাশ্রম ট্রাস্ট চেয়ারম্যান মনোজ কান্তি দে। লোকনাথ সেবা সংঘের সভাপতি মোহন লাল দাশ ও শাপলা সেনের সভাপতিত্বে এবং দীলিপ চক্রবর্ত্তী ও রিপন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় গীতা পাঠ করেন লোকনাথ শিশুনিকেতন অনাথালয়ের শিক্ষার্থী দেবাশীষ ত্রিপুরা। স্বাগত বক্তব্য রাখেন জুয়েল গুপ্ত ও শোক প্রস্তাব পাঠ করেন বিপ্লব রায়।
তিরোধান দিবস উদযাপন পরিষদের সভাপতি মোহনলাল দাশের বক্তব্যের পর ২য় পর্বে অনুষ্ঠিত সেবাশ্রমের লোকনাথ সেবা সংঘের বার্ষিক সম্মেলন পর্বে বার্ষিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপাস্থাপন করেন পুলক দাশ ও সিদুল কুমার শীল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস।
আরও বক্তব্য রাখেন সভার বিশেষ অতিথি বিষ্ণুযশা চক্রবর্ত্তী, প্রনবসাহা বাবলু, অশেষ কুমার পুরোহিত, লায়ন তপন কান্তি দত্ত, মৃনাল কান্তি সূত্রধর, সুব্রত বিকাশ চৌধুরী, বাবুল নন্দী, চন্দন সিংহ, সুজন কুমার ভৌমিক, রতন চন্দ্র শীল, মজুমদার, দয়াল কান্তি শীল, টিটন চৌধুরী, প্রিয়তোষ কুমার নাথ, প্রবাস বিকাশ রুদ্র, রিমন গুপ্ত, অঞ্জন চৌধুরী, সুব্রত সিংহ টিংকু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












