হাটহাজারীর নন্দীরহাটে লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের ২৭তম সেবাশ্রম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ২৫ ডিসেম্বর শিবকল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ভজন পার্ষদ গোয়ালিনী মায়ের নামে নবনির্মিত গোয়ালিনী মা ভবন উদ্বোধন এবং নাটমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি সূত্রধর।
সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় আশীর্বাণী প্রদান করেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তনাথানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, স্বামী মহিতানন্দজী মহারাজ ও স্বামী শ্যামানন্দজী মহারাজ।
সভায় প্রধান অতিথি ছিলেন লোকনাথ ধাম চাক্তাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। গীতা পাঠ করে আদিত্য মল্লিক। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির সম্পাদক রিপন দত্ত। বক্তব্য দেন প্রণব সাহা বাবলু, কাঞ্চন তালুকদার, সরওয়ার আলম, পলাশ নাথ রনি, শর্ব্বরী দে রাত্রী, উত্তম সূত্র ধর, পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ, লায়ন তপন কান্তি দত্ত, ট্রাস্টি দীলিপ চক্রবর্তী, নিহার মল্লিক ও সহসভাপতি রতন কুমার দাশ।
উপস্থিত ছিলেন মোহন লাল দাশ, প্রদীপ চক্রবর্তী, সুব্রত ভৌমিক, নিমাই নন্দী, সুজন কুমার ভৌমিক, দীপংকর রুদ্র, আশীষ দস্তিদার, আশীষ দাশ, গৌরী শংকর চক্রবর্তী, তাপস গুপ্ত, জুয়েল গুপ্ত, রুপন নাথ, রিপন দত্ত, প্রবাস বিকাশ রুদ্র, টিটন চৌধুরী, নয়ন চৌধুরী, লিটন ধর, সিদুল শীল, অপু সেন, শর্ব্বরী দে রাত্রী, উত্তম কুমার সূত্রধর, বিপ্লব রায়, রনজিত নাথ, কিশোর দত্ত, সুব্রত সিংহ, সবুজ গুপ্ত, প্রতাপ রুদ্র, রুপক দাশ, কৌশিক দাশ, হৃদয় রুদ্র, সুচিতা রক্ষিত, ঐন্দ্রলা ভৌমিক, শিপ্রা ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












