লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেখানের বাংলাদেশ দূতাবাস। গতকাল বৃহস্পতিবার এক জরুরি সতর্কবার্তায় এ নির্দেশনা দেয়া হয়। সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বৈরুতের বিভিন্ন এলাকায় সম্ভাব্য আক্রমণের বিষয়ে জরুরি সতর্কবার্তা প্রদান করা হলো। খবর বাংলানিউজের।
এলাকা সমূহ হলো– সাবরা শাতিলা, শাতিলা, বুর্জ আল বারাজনে, আল–রিহাব, ইজনাহ, বীর হাসান, হাইছুলুম,এয়ারপোর্ট রোড, আল–উযায়ী, আল–শিয়েহ, তারিক আল–জাদিদের উপকণ্ঠ, আল–তাইউনেহ, ফুর্ন আল–শুব্বাকের উপকণ্ঠ, বাদারো (আল–শিয়ার কাছে) । উল্লেখ্য, লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলের বাহিনী।














