লিয়াকত আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালন

| শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, লিয়াকত আলী খানের হত্যকারীরা আইনের ফাঁকফোকড় দিয়ে বেরিয়ে এসে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। তিনি লিয়াকত আলী খানের চিহ্নিত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে পুনঃবিচার দাবি করেন।

গতকাল মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক কমিশনার আলহাজ্ব লিয়াকত আলী খানের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পাঁচলাইশ ওয়ার্ডের চালিতাতলিস্থ উকিলের জামে মসজিদ কবরস্থানে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, গণতন্ত্র রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে সুদৃঢ় করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, উপদেষ্টা আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মহব্বত আলী খান, ওয়ার্ড আওয়ামী লীগের মো. জামাল উদ্দিন, নাজিমুদ্দিন চৌধুরী, শেখ সরওয়ার্দী, আবদুস শুক্কুর ফারুকী, রুহুল আমিন মুন্সী, মো. ইয়াকুব, আব্দুল মালেক, কাজী রাশেদ, আলী জাহাঙ্গীর, আব্দুল মালেক, সাজ্জাদ আলী খান ইভান প্রমুখ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা শামসুল হুদা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধআজকের কৃতী শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রদূত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে সেগুন কাঠসহ ট্রাক জব্দ