লায়ন্স ক্লাব অফ চিটাগং এর উদ্যোগে গত শুক্রবার চকবাজার কলেজ রোড সংলগ্ন লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতি সপ্তাহের ন্যায় ফ্রী ফ্রাইডে ক্লিনিক সেবা কার্যক্রম, ঈদ পুনর্মিলনী ও লিও ক্লাব অফ চিটাগং এর লায়ন–লিও ফেলোশিপ প্রোগ্রাম সম্পন্ন হয়। লিও ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন।
বিশেষ অতিথি ছিলেন রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারপার্সন লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের সেক্রেটারি ও লায়ন্স জেলার হাঙ্গার চেয়ারপার্সন এবং লিও এডভাইজর লায়ন আবু নাসের রনি, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের ট্রেজেরার ও ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন ধীরেন ঘোষ, প্রাক্তন লিও প্রেসিডেন্ট এরশাদ উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তির।














