লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে গতকাল সোমবার লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে পবিত্র রমজান মাস উপলক্ষে রমাদান সার্ভিস প্রোগ্রাম সম্পন্ন হয়। লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিনের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহার সঞ্চালনায় রমাদান সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে আয়োজিত একগুচ্ছ সেবা কার্যক্রমের প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, পিডিজি ফোরামের চেয়ারম্যান পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন নাজমুল হক চৌধুরী, পিডিজি লায়ন কামরুন মালেক, প্রাক্তন ভাইস জেলা গভর্নর লায়ন এস এম ফারুক, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, রিজিওন চেয়ারপার্সন–১ লায়ন নিশাত ইমরান, গভর্নর অ্যাডভাইজর লায়ন নুরুল আলম, লায়ন সিলবাস্টার বার্নাডেট, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার ও সার্ভিস কমপ্লেক্সের চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, হাঙ্গার চেয়ারপার্সন লায়ন আবু নাসের রনি, সার্ভিস চেয়ারপার্সন লায়ন মো. ইসমাইল চৌধুরী, রিজিওন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান, ক্লাব ট্রেজেরার লায়ন অনুপম মজুমদার, ক্লাব ডিরেক্টর লায়ন রোকেয়া জামান, লায়ন মনিরুল কবির, জয়েন্ট ট্রেজেরার লায়ন বিপ্লব চক্রবর্তী তুহিন, অ্যাসোসিয়েট ট্রেজেরার লায়ন ডা. অশোক কুমার দাশ, টেইল টুইস্টার লায়ন মানস বড়ুয়া, লায়ন নুর আকতার জাহান, লায়ন রওশন রেজা, লায়ন বাবুল চন্দ্র বণিক, লায়ন তৈয়মুর নেওয়াজ, লায়ন শুভ্রা বিশ্বাস, লায়ন মরজিনা আক্তার মনজু, লায়ন মোহাম্মদ মাসুদ, লিও ক্লাব অফ চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাব, লিও ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি লিও শেখ মুনতাসির মামুন, লিও তাসফিয়া, আইপিপি লিও শাহাদাত হোসেন সাইফ, লিও ক্লাব অফ চিটাগং এরিস্ট্রোক্রেসি ক্যামব্রিয়ানের প্রেসিডেন্ট লিও ইমরুল কায়েস অপু, ভাইস প্রেসিডেন্ট লিও রাজেশ লালা, লিও মাহমুদুন নবী, লিও মো. জাহেদ উদ্দীন রিপন, ট্রেজেরার লিও মো. সরোয়ার আলম সিয়াম, লিও এনামুল হক, লিও নাইমুল ইসলাম, লিও জহির আব্বাস চৌধুরী, লিও সৈয়দ মুবতাসিম তাজওয়ার প্রমুখ।
রমাদান সার্ভিস প্রোগ্রামের কর্মসূচির মধ্যে ছিল পেকুয়ার রাজাখালিস্থ মোহাম্মদীয়া এতিমখানায় এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লিউকেমিয়া ট্রিটমেন্ট সেন্টারে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, কন্যাদায়গ্রস্ত একজন পিতাকে তার কন্যাকে সুপাত্রে বিবাহের জন্য এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতা প্রদান, একজন অসচ্ছল কর্মক্ষম ব্যক্তিকে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান, যা দিয়ে তিনি ভ্যানগাড়ি কিনে নিজের ও পরিবারের জন্য অর্থ রোজগারের সংস্থান করতে পারবে, একজন এতিম শিশুকে ত্রিশ হাজার টাকার অর্থ সহায়তা প্রদান ও তার ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ, লায়ন্স সার্ভিস কমপ্লেঙে এক লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান, মানবতার সেবায় এক আলোকবর্তিকা হয়ে দ্যুতি ছড়ানো এই লায়ন্স সার্ভিস কমপ্লেঙ সারা বছর বিভিন্ন রকম সেবা কার্যক্রমের মাধ্যমে বিরতিহীনভাবে কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এছাড়া ঈদ আনন্দকে রাঙাতে ছোট ছোট সোনামণিদের জন্য পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে ঈদবস্ত্র বিতরণ, কম সৌভাগ্যবান, নিম্ন আয়ের অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ইফতার আইটেম ও নিত্য প্রয়োজনীয় শুকনো খাবার।
পিডিজি লায়ন এম এ মালেক বলেন, লায়ন্স সার্ভিস কমপ্লেঙ মানবতার সেবায় এক আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। বছরব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে এটি সমাজে বিশেষ অবদান রেখে চলেছে। রমাদান সার্ভিস প্রোগ্রামের মতো উদ্যোগ লায়নিজমের চেতনাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে।
পিডিজি লায়ন কামরুন মালেক বলেন, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের কল্যাণে লায়ন্স সদস্যদের নিরলস পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, একটি এতিম শিশুর দায়িত্ব গ্রহণ কিংবা একজন কর্মক্ষম ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে তোলা এসব উদ্যোগ সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার। তিনি এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই লায়ন্সের প্রকৃত শক্তি ও সার্থকতা।
লায়ন কামরুজ্জামান লিটন বলেন, রমজান আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। এই মাসে সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
সভাপতির বক্তব্যে লায়ন রেবেকা নাসরিন বলেন, পবিত্র রমজান মাসের শিক্ষাকে ধারণ করে লায়ন্স ক্লাব অফ চিটাগং মানবতার সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।












