লায়ন্স ক্লাব অফ চিটাগাং এর ঐতিহ্যবাহী ফ্রি চিকিৎসা কেন্দ্র লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের কার্যকরী কমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
জামালখানস্থ সিনিয়র ক্লাবে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কমিটি ঘোষণা করেন পিডিজি লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন পিডিজি ফোরামের চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। তিনি বলেন, আপনারা আপনাদের মানবিকতা ও মেধা দিয়ে সেবামূলক এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে কার্যকরী ভুমিকা পালন করবেন। লায়ন ডা: শ্রী প্রকাশ বিশ্বাস বলেন – লায়নইজমের মূল উদ্দেশ্যই হচ্ছে মানবতার সেবার মাধ্যমে মানুষের মন জয় করা।
নবগঠিত কমিটির চিফ কো–অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হন পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ, চেয়ারম্যান–লায়ন ডাঃ গোপাল ভট্টাচার্য, সেক্রেটারি– লায়ন মোঃ আবু নাসের রনি, ট্রেজারার –লায়ন মোহাম্মদ আইয়ুব।
এছাড়া কমিটিতে আছেন ভাইস চেয়ারম্যান– লায়ন নিশাত ইমরান ও লায়ন রেবেকা নাসরিন। জয়েন্ট সেক্রেটারি – লায়ন সারাহ তানভী, এসোসিয়েট সেক্রেটারি– লায়ন মহাদেব ঘোষ, জয়েন্ট ট্রেজারার – লায়ন বাসুদেব সিনহা, এসোসিয়েট ট্রেজারার– লায়ন তুহিন চক্রবর্তী ও লায়ন মানস বড়ুয়া। খবর প্রেস বিজ্ঞপ্তির।












