লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে আন্তর্জাতিক নারী দিবস পালন

| সোমবার , ৯ মার্চ, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সকল নারী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গতকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক’। নারীর অধিকার, নারীর মর্যাদা নিয়ে শুধু কথা নয়, পদক্ষেপ চাই এখনই, নারীর অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি পালন উপলক্ষ্যে সিএলএফ কমপ্লেক্সে হাসপাতালের সকল নারী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, ভাইসচেয়ারম্যান লায়ন কামরুন মালেক, হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, উপপরিচালক (প্রশাসন) ডাঃ শাবানা সুলতানা, সহকারী পরিচালক মোছাঃ ইনসাফি হান্নাসহ হাসপাতালের সকল নারী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদের নাগিন পাহাড় থেকে অটোচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবিপিসিতে বড় রদবদল