লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন২ শাখা) মো. আবু সুফিয়ান গতকাল রোববার নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের জন্য প্রদানকৃত চিকিৎসা সেবার মান ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হলে উপকৃত হবে বৃহত্তর জনগোষ্ঠী।এ সময় হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্যউপাত্ত দিয়ে সহযোগিতা করেন পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, উপপরিচালক ডা. শাবানা সুলতানা, উপব্যবস্থাপক এম. আমজাদ হোসেন এবং সহকারী একাউন্টস অফিসার মনিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকজন সৎ শিক্ষিত মানুষের পক্ষে আপনাদের সমর্থন চাইতে এসেছি
পরবর্তী নিবন্ধকবিতা-কথায় প্রয়াত ছড়াকার সুকুমার বড়ুয়াকে স্মরণ