লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ এর রিজিওনাল ও জোনাল কনফারেন্স গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে রিজিওন চেয়ারপার্সন ও জোন চেয়ারপার্সনরা রিজিওনাল ও জোনালের রিপোর্ট উপস্থাপন করেন। এছাড়া দুঃখী ও অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে এবং দুস্থমানবতার সেবায় নিঃস্বার্থ কার্যক্রম আরো কিভাবে গতিশীল করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। গতকাল (শনিবার) নগরীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫–বি৪ কর্তৃক আয়োজিত রিজিওনাল ও জোনাল কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, লেডি গভর্নর লায়ন শিরীন আক্তার কাশফি, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। সম্মানিত অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন, স্পাউস অব দ্যা ১ম ভাইস জেলা গভর্নর লায়ন রোকেয়া হাসান, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী, স্পাউস অব দ্য দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন ইয়াসমীন আকতার ডলি, রিজিওনাল কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, জিএমটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটনর লায়ন অশেষ কুমার উকিল, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটনর লায়ন মোঃ আনিসুল হক চৌধুরী, জিএলটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটনর লায়ন জাহানারা বেগম, জিএসটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটনর লায়ন মোরশেদুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটনর লায়ন এ কে এম নবিউল হক সুমন, রিজিওনাল কমিটির সেক্রেটারি লায়ন মোঃ জিল্লুর রহমান, রিজিওনাল কমিটির ট্রেজারার লায়ন আশিকুল আলম আশিক, জোনাল কমিটির চেয়ারম্যান লায়ন এম এস শাহ বেলাল, জোনাল কমিটির সেক্রেটারি লায়ন মোঃ টিপু সুলতান চৌধুরী, জোনাল কমিটির ট্রেজারার লায়ন সাইফুল আলম পাটওয়ারী।













