চট্টগ্রাম লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দের সাথে অন্তবিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের এক আলোচনা সভা গত ১৫ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন আলহাজ এস. জোহা চৌধুরী এবং অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন এস. এম. আশরাফুল আলম আরজু। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা, সহকারী পরিচালক মোছা. ইনসাফি হান্না, স্ট্র্যাটেজিক প্ল্যানার এন্ড অপারেশন্স ম্যানেজার রুবি পিনেরোসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।সভায় অন্তবিভাগের চলমান কার্যক্রম ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অন্তবিভাগের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় অন্তবিভাগে কর্মরত আয়া বিলকিস আক্তার এবং নিরাপত্তা কর্মী নিজামুল হককে তাঁদের সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও মেডেল প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












