লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের উদ্যোগ আনোয়ারায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ও চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আনোয়ারা দত্তের হাট পাটনীকৌঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য। বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, লায়ন ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, জিএমটি কোঅর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দী, লায়ন মোহাম্মদ আবুল বাশার, লায়ন নারায়ন দত্ত, লায়ন প্রদীপ কুমার ধর, মো. জসিম উদ্দিন। উক্ত ক্যাম্পে ১৬০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য শনাক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম- ১৩ আসনে নির্বাচনী প্রচারণা
পরবর্তী নিবন্ধকবি নজরুল একাডেমি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী