ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, চট্টগ্রাম কেন্দ্রে গত ২৮ মার্চ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিটের ১৭তম চার্টার এনিভার্সারি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা গভর্নর টিম ও প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্টদের সংবর্ধনা, নতুন সদস্যদের অভিষেক, ফ্যামিলি নাইট এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে বক্তারা সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মির্জা মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর মো. লায়ন কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মো. আবু বক্কর সিদ্দিকী, পিডিজি এ কাইয়ুম চৌধুরী, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুযা, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন কবির উদ্দিন ভুঁইয়া, পিডিজি লায়ন মো. আসলাম চৌধুরী, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ, পিডিজি লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী ও পিডিজি লায়ন মহিউদ্দিন চৌধুরী। অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, আর সি হেড কোয়ার্টার (এডমিন) লায়ন পারভীন মাহমুদ এফসিএ। আরো উপস্থিত ছিলেন কনসার্ন জোন চেয়ারপারসন লায়ন মো. জামালউদ্দিন।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু। এছাড়া সেবা কার্যক্রমের অংশ হিসেবে ক্লাবের পারমেন্টে প্রজেক্ট ঘাসফুল পরাণ রহমান স্কুলের চেক হস্তান্তর করা হয় এবং ২০২৫–২০২৬ সেবাবর্ষের কার্যক্রমের ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ক্লাব প্রতিষ্ঠাতা ও বেগম রোকেয়া প্রাপ্ত প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণকে বিশেষভাবে স্মরণ করা হয়।
লায়ন নাসরিন ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন লায়ন মো. হাবিবুর রহমান। লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান লায়ন আনজুমান বানু লিমা ও লিও শপথ পাঠ করান লিও আইপিপি সাজ্জাদ হোসেন সাগর। স্বাগত বক্তব্য দেন, লায়ন জাহানারা বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন দিদারুল আলম চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন লায়ন পারভীন মাহমুদ এফসিএ। প্রেস বিজ্ঞপ্তি।












