লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর চার্টার অ্যানিভার্সারি উদযাপন

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর অধীনে ঐতিহ্যবাহী ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর চার্টার অ্যানিভার্সারি কেক কেটে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। গত ১০ এপ্রিল নগরীর সিনিয়র্স ক্লাব অডিটোরিয়ামে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ইকবাল হোসেন সুমন এম জে এফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু।

তিনি বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এই জেলার সবচেয়ে পুরাতন এবং একটি ঐতিহ্যবাহী ক্লাব যা মানব সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। চার্টার কমিটির চেয়ারম্যান লায়ন মিরাজুর রহমান তুহিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সবায় বিশেষ অতিথি ছিলেন একুশের পদক প্রাপ্ত পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রুপম কিশোর বড়ুয়া, পিডিজি লায়ন আসলাম চৌধুরী, একুশে পদক প্রাপ্ত লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন শ্রী প্রকাশ বিশ্বাস, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন কবির উদ্দিন, পিডিজি লায়ন শাহ আলম বাবুল, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ, পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন শাহেদুল ইসলামসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পিডিজি অনার ডে, ফাস্ট প্রেসিডেন্ট সম্মাননা, নতুন মেম্বার শপথ এবং ক্লাব প্রেসিডেন্টের জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উৎসবে আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেডি ডিজি লায়ন শিরিন আক্তার কাশফি, লেডি পিডিজি লায়ন জামিলা নাজনীন মাওলা, সাব্বির আহমেদ ওসমানী, শাহ আলম, জহির উদ্দিন হেলাল, হেলাল উদ্দিন, শাহরিয়ার ইকবাল, আবুল কাশেম, তীর্থন্‌কর বড়ূয়া, হাসিবুল হাসান চৌধুরী রাশেদ, বিদেশ বড়ূয়া, দুলাল কান্তি বড়ূয়া, সমীরণ বড়ূয়া, ফয়সাল মিয়া, আবদুল মান্নান, মাইনুল হাসান, ইউনুস আজাদ, লিও আকিব, লাবনী, শাহ আমানত, রেজা, ইমরান, শরীফুল ইসলাম, রক্তিম প্রমূখ। পরে ক্লাব প্রেসিডেন্টের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) চাহরাম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন রোজি কবিরের কন্যা ডা. সিলভি