লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম প্লাটিনামের উদ্যোগে গত রোববার নগরীর একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট লায়ন সুমন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪ এর কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ। অতিথি ছিলেন প্রাক্তন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী।
ক্লাব কো–অর্ডিনেটর ও আর সি হেডকোয়ার্টার রিজিওন চেয়ারপার্সন লায়ন আব্দুল্লাহ আল হোছাইনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফরিদ আহমেদ মজুমদার, ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ আহসান সাঈফ, ক্লাব ট্রেজারার লায়ন পীযুষ তালুকদার, ক্লাব সদস্য লায়ন চৌধুরী তানহা নাজনীন, লায়ন শ্যামল কান্তি দে, মুহাম্মদ নজরুল ইসলাম, বটন বড়ুয়া প্রমুখ।
সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












