চট্টগ্রাম–১০ আসনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে মতি ঝর্ণা এলাকায় গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এ সময় তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবার দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
জনগণের অধিকার রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আমান উল্লাহ আমান, কামরুল হুদা, আবু রাশেদ, মাসুদ প্রমুখ। নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে পরিবর্তনের পক্ষে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।












