লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের সেবাবর্ষের কমিটি গঠিত

| মঙ্গলবার , ২৪ জুন, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫– বি৪ আওতাধীন লায়ন্স ক্লাব চিটাগাং মহানগর (২০২৫–২০২৬) সেবাবর্ষের কমিটি গঠনের লক্ষ্যে ক্লাব এডভাইজারি কমিটির এক সভা গত ১৩ জুন অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে লায়ন পার্থ ভট্টাচার্য্যকে প্রেসিডেন্ট, লায়ন শিমুল নন্দীকে সেক্রেটারী ও লায়ন মোহাম্মদ ইফতেখারুল আলমকে ট্রেজারার করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন কমিটি নবনির্বাচিত জেলা গভর্নর লায়ন মোসলেহ্‌ উদ্দীন আহমেদ অপু প্রদত্ত (একতাতেই সমৃদ্ধি) এ কলকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর আগামী সেবাবর্ষ সুন্দরভাবে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং ক্লাবের সকল নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএএফ শাহীন কলেজের সাবেক অধ্যক্ষ নাসির উদ্দিনের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের কমিটি গঠন