লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর শীতবস্ত্র বিতরণ

অনিরূদ্ধ বড়ুয়ার মৃত্যুবার্ষিকী

| শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

শীতবস্ত্র বিতরণ–২০২৩ কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী। অনিরূদ্ধ বড়ুয়া অনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী মহামুনিস্থ সতীশ ভিলায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী।

কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরামের চেয়ারম্যান লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রূপম কিশোর বড়ুয়া, লেডি পিডিজি লায়ন সুপ্রভা বড়ুয়া, পিডিজি লায়ন আল সাদাত দোভাষ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু বক্কর সিদ্দিকী এবং জিএমটি জেলা কো–অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া।

দিনব্যাপী এ অনুষ্ঠানে হতদরিদ্র প্রায় ৫ শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য বিতরণ ও কম্বল বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেন লায়ন মোস্তফা কামাল পাশা, লায়ন তারেক কামাল, লায়ন বেলাল উদ্দিন, লায়ন জহির উদ্দিন আহমেদ, লায়ন নেওয়াজ ইকবাল ইউসুফ, লায়ন শুভ নাজ জিনিয়া, লায়ন জহির উদ্দিন হেলাল, ক্লাব সভাপতি লায়ন হেলাল উদ্দিন, লায়ন আশরাফুল ইয়াছিন, লায়ন মিরাজুর রহমান, লায়ন হাসিবুল হাসান রাশেদ, লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন আশীষ কান্তি পালিত, লায়ন দেলোয়ার হোসেন, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, লায়ন রাজিব বড়ুয়া, লায়ন তিরথঙ্কর বড়ুয়া, লায়ন গাজী লোকমান, লায়ন আব্দুল মান্নান, লায়ন্স ক্লাব অব চিটাগং–এর সেক্রেটারী লায়ন ইসমাইল চৌধুরী ও জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আইয়ুব, লিও জেলা সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, সহসভাপতি লিও ইসমাইল আলভি, সচিব লিও শওকত হোসেন, কোষাধ্যক্ষ লিও রাফিদ আহনাফ, জিএলটি লিও হিরু, জিএমটি দীপ্ত, লিও ক্লাব সভাপতি লিও সৌরভ বড়ুয়া, লিও তাজেক, লিও ইফাসহ লায়ন ও লিও নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতবুও থেমে নেই গাড়িতে অগ্নিসংযোগ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা