লামায় গাছ থেকে পড়ে এক জনের মৃত্যু

লামা প্রতিনিধি | সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

লামায় গাছ থেকে পড়ে আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। গতকাল রোববার উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র এবং আজিজ উদ্দিন ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেডের দারোয়ান পদে কর্মরত ছিলেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক হোসেন মহরম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রশিদ তার নিজ বাড়িতে গাছের ডাল-পালা কাটতে একটি কাঁঠাল গাছে উঠেন।

এসময় তিনি অসাবধানতাবশত ২০ ফুট উচু গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধযারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের বয়কট করুন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে মার্কেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার