লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় গত ২৯ জানুয়ারি সকালে নগরীর লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিক আহমদের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় বিচারক ছিলেন সহকারী শিক্ষক সজীব দাশ চৌধুরী। শিক্ষার্থীদের গল্প পাঠ করে শোনান সহকারী শিক্ষক শারমিন ফাতেমা শিউলী।

চলন্তিকা বইঘরের গল্পের বই ‘যাদুর কুড়াল’ থেকে প্রতিযোগিতার জন্য ‘সততার পুরস্কার’ গল্পটি নির্বাচন করা হয়। শুরুতে শিক্ষার্থীদেরকে গোলাপ দল ও শাপলা দলে ভাগ করা হয়। এরপর প্রতিযোগিতার নিয়মাবলী শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলা হয়। গল্পটি দুইবার পাঠ করে শোনার পর পালাক্রমে মঞ্চে এসে স্মৃতি থেকে বলার প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থী সুমিত রুদ্র, ওমর উদ্দিন মুসতাকিম, রত্নাদ্বীপ চৌধুরী, মো. সাইমন, মো. রাদিয়ান, মো. ইরফান, আবু মো. সায়েম ও শফিকুল হাসান। শেষে রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা ও আহরণ স্লোগান পরিবেশন করা হয়। মোট ৫৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা উপভোগ করে। প্রতিযোগিতা শেষে বিচারক শাপলা দলকে বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকার করে সুমিত রুদ্র। এই আয়োজনে সঞ্চালক ছিলেন আহরণ উদ্যোক্তা শিক্ষক চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাটে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ড গাউসিয়া কমিটির অভিষেক